রাজশাহী

পুঠিয়ায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক৮ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া

পুঠিয়ায় প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে বিদ্যুস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই দুই শ্রমিকের নাম আনিসুর রহমান (২৮) ও হাফিজুর রহমান (২৯)। এ ঘটনায় শরিফুল ইসলাম নামের আরো একজন আহত অবস্থায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

বুধবার রাত ১১টার দিকে পুঠিয়ার বানেশ্বরে সোলার বিদ্যুতের খুঁটির কাজ করার সময় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান আনিসুর রহমান।

 

পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান হাফিজুর রহমান। তাদের মধ্যে আনিসুর পুঠিয়ার শিবপুরের আনছার আলীর ছেলে। আর হফিজুর পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার আওপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে।

 

পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান সিল্কসিটি নিউজকে জানান, বুধবার রাতে কয়েকজন শ্রমিক বানেশ্বর বাজারে সোলার বিদ্যুতের খুঁটির কাজ করছিলেন। এসময় সোলার বিদ্যুতের খুঁটি গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে গিয়ে ঠেকে।

 

এতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই শ্রমিক আনিসুর রহমান মারা যান। অন্য দুজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হলে রাতেই হাফিজুর মারা যান।

 

ওই শ্রমিকরা একটি এনজিও’র পক্ষ থেকে সোলার বিদ্যুতের কাজ করছিলেন বলেও নিশ্চিত করেছেন ওসি।

 

স/আর