ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশু সুরক্ষা ও নারী নির্যাতন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট-এসিডির উদ্দ্যোগে শিবগঞ্জ শাখার হলরুমে এ সভার আয়োজন করা হয়।
শাখা ব্যবস্থাপক তরিকুল ইসলামের সভাপতিত্বে সংস্থাটির মনিটরিং অফিসার তারেক আলী সরদার, হিসাব রক্ষক মোসাদ্দেক হোসেন, সোস্যাল ওয়ার্কার এমদাদুল আলম জুয়েল ও কমিউনিটি ফ্যাসিলেটর দিলারা খাতুনসহ গণমাধ্যমকর্মী, বিভিন্ন ইউনিয়নের কাজী, আইনশৃংখলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় শিশু সুরক্ষা, নারী নির্যাতন ও বাল্য বিবাহ রোধে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং বাল্যবিবাহ রোধে শিক্ষাগত সনদের মাধ্যমে বয়স যাচাই করে বিবাহ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়।
স/শ









