ভ্রাম্যমাণ প্রতিনিধি:
শিবগঞ্জ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে স্কুল কক্ষে পুরুস্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয় ।
এতে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহাতাব উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও মেয়র কারিবুল হক রাজিন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান বাবু,শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান ও ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল ফজল।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৩০ জন শিক্ষার্থীকে পুরুস্কার প্রদান করা হয়।
স/অ









