সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে দূর্বৃত্তরা !

নিউজ ডেস্ক৫ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে দূর্বৃত্তরা !

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে আবদুর রহমান এডু নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে দূর্বৃত্তরা।  সোমবার দুপুর ১২টার দিকে স্বরূপনগরস্থ জেলা কারাগার থেকে তার এক আত্বীয়ের সাথে সাক্ষাত করে ফিরে আসার পথে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

আবদুর রহমান এডু হলেন,  শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সোলাইমান আলীর ছেলে।

 

  • তার আত্বীয় আব্দুর রাজ্জাক সিল্কসিটি নিউজকে জানান, আবদুর রহমান এডু সোমবার দুপুর ১২টার দিকে স্বরূপনগরস্থ জেলা কারাগার থেকে তার এক আত্বীয়ের সাথে সাক্ষাত করে ফিরে আসছিল। এসময় স্বরূপনগর এলাকায় একদল দূর্বৃত্ত ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তার ডান হাত ও বাম পা ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

এ ব্যাপারে সদর থানার ওসি মাজহারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না বলে সিল্কসিটি নিউজকে জানান।

স/অ