সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে সামাজিক বনায়ন কর্মসূচির চেক বিতরণ

নিউজ ডেস্ক৪ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জে সামাজিক বনায়ন কর্মসূচির চেক বিতরণ

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উপকারভোগী সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। রাজশাহী সামাজিক বন বিভাগের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগী সদস্যদের মাঝে চেক বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য, পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সদস্য গোলাম রাব্বানী। রাজশাহী সামজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ইমরান আহমেদের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আতাউর রহমান, উপজেলা বন কর্মকর্তা মাহবুব আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল, কৃষি অফিসার অফিসার আমিনুজ্জামান প্রমূখ।

 

উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫ জন উপকারভোগী সদস্যদের মাঝে দুই লাখ ৭১ হাজার টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আযম আলী।

স/মি