নন্দীগ্রাম প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব অধ্যাপক এ এন এম আহছানুল হক।
সোমবার দুপুর ১২টার দিকে নন্দীগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পার্ঘ অর্পণ করেন তিনি।

এসময় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি আলী রাজ, ছাত্রলীগে নেতা সাজ্জাদ হোসেন জয়, সাবা আল জামি, রাছেল রাজ, সাব্বির আহম্মেদ, সুরুজ আহম্মেদ উপস্থিত ছিলেন। এরপূর্বে তিনি কাহালু উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণ করেন।
স/অ










