নন্দীগ্রাম প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার বেলা ১১টায় নন্দীগ্রাম থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত মাদক বিক্রেতারা হলেন, উপজেলার সদর ইউনিয়নের ডুবাতেঘর গ্রামের ওসমান গণির ছেলে রেজাউল করিম (২০) একই গ্রামের আবুল কালাম আজাদ মন্টুর ছেলে খালিদ হাসান মিলু (২১)।

এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার ভাটরা ইউনিয়নের বাড়ই পাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স/অ










