সদ্য প্রকাশিত
বগুড়া

নন্দীগ্রামে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক১৭ মার্চ ২০১৮১ মিনিট পড়া
নন্দীগ্রামে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নন্দীগ্রাম প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামের হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টায় নন্দীগ্রাম থানা থেকে আদালতের মাধ্যামে তাদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী হলেন- উপজেলার বুড়ইল ইউনিয়নের খেংশহর গ্রামের সামছুল হকের মেয়ে সেলিনা খাতুন (২৫) ও একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল হলিম (২৮)।

এর আগে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের নুন্দহ সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) জিন্নুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় নুন্দহ সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকা অভিযান চালিয়ে দুই গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

স/অ