নিজস্ব প্রতিবেদক:
এই প্রথম রাজশাহী থেকে সরাসরি কলকাতা রুটে বাস চলাচল শুরু হলো। দেশ ট্রাভেলস’র একটি বাস আজ সকালে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এ রুটে যাত্রা শুরু করলো।

- দেশ ট্রাভেলস এর এই প্রচেষ্ঠা আমাদের রাজশাহীকে আলাদা মাত্রা এনে দেবে বলে মনে করছেন প্রতিষ্ঠানটির কর্ণধাররা।
সকালে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামসুর রহমান শান্তন, রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের সভাপতি মঞ্জুর রহমান পিটার, রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি, সেক্রেটারি মাহাতাব হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
- এদিকে রাজশাহী থেকে সরাসরি কলকাতা রুটে বাস চলাচল শুরু হওয়ায় এখন থেকে ঢাকা বা বেনাপোলে গিয়ে এখানকার যাত্রীদের টিকিট সংগ্রহ করে বাসে চড়তে হবে না। রাজশাহী থেকেই টিকিট সংগ্রহ করে এখান থেকেই সরাসরি কোলকাতা যেতে পারবেন যাত্রীরা।
এতে করে ভারতে যাতায়াতের জন্য এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে ভোগান্তি সেটি অনেকটায় লাঘব হবে। দ্রুত সময়ের মধ্যে কোলকাতাতে পৌঁছাতেও পারবেন সাধারণ যাত্রীরা।
রথমে পর্যায়ে প্রতিদিন একটি করে বাস যাওয়া আশা করবে। তবে পর্যায়ক্রমে রাজশাহী-কলকাতা রুটে রুটে প্রতিদিন তিনটি বাস সার্ভিস চালুর পরিকল্পনাও রয়েছে।
- তিনি বলেন, বেসরকারি উদ্যোগে হলেও আজ থেকে এই রুটে বাস সার্ভিস চালুর মধ্যে দিয়ে রাজশাহীর মানুষের দীর্ঘ দিনের দাবি পূরণ হলো। ‘দেশ ট্রাভেলস’ এই অঞ্চলের মানুষের এ দাবি পূরণ করেছে।এর ফলে দুই দেশের সাথে ব্যবসা, শিক্ষা, ও চিকিৎসাসহ নানা কাজে গতিশীলতা আসবে।
এদিকে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ১ হাজার ৮শ’ টাকার একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন দেশ ট্রাভেলস এর ম্যানেজার মাসুদ রানা।
তিনি বলেন, আগামীকাল শুক্রবার (০২ সেপ্টেম্বর) থেকে প্রতিদিন সকাল সোয়া সাতটায় রাজশাহী থেকে বাসটি ছেড়ে যাবে। কুষ্টিয়া, যশোর, বেনাপোল হয়ে কলকাতায় গিয়ে পৌঁছাবে বেলা সাড়ে তিনটায়।
- আর কলকাতা থেকে রাজশাহীর উদ্দেশে বাসটি ছাড়বে প্রতিদিন বেলা ১১টায়। হুন্দাই ব্র্যান্ডের শীতাতপ নিয়ন্ত্রিত এই বাস সার্ভিসে কলকাতা যেতে যাত্রী প্রতি ভাড়া পড়বে ১ হাজার ৮শ’ টাকা। ইমিগ্রেশনের জন্য আলাদা অর্থের প্রয়োজন হবে না।
স/আর









