ভ্রাম্যমাণ প্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নে বন্যার্তের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। দুর্লভপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এম এর ব্যক্তিগত উদ্দ্যোগে প্রায় সাড়ে চারশ পরিবারের মাঝে পাঁচ কেজি করে চাল বিতরণ করা হয়।

বুধবার সকালে বন্যাদুর্গত এলাকা নামো জগন্নাথপুর,দ্বো-ভাগী ও ফিল্টের হাট এলাকার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় মোশাররফ হোসেন এমসহ তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান,আদিনা কলেজ শাখা ছাত্র দলের সভাপতি সেলিম রেজাসহ স্থানীয় বিএনপি ও ছাত্র দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
স/মি









