সদ্য প্রকাশিত
বগুড়া

নন্দীগ্রামে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক৭ ফেব্রুয়ারি ২০১৮১ মিনিট পড়া
নন্দীগ্রামে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

নন্দীগ্রাম প্রতিনিধি:

দূর্নীতি ও নৈরাজ্য প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহামনের নেতৃত্বে দলীয় কার্যালয় হতে এ বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফি উদ্দিন, রফিকুল ইসলাম পিংকু, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম শেখ, সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র মহন্ত, আফতাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, আওয়ামী লীগ নেতা মোখলেছার রহমান মিন্টু, সোহেল রানা সোহাগ, মিজানুর রহমান মাসুম, লুৎফর রহমান, মজনুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহাঙ্গির আলম বাদশা, সাধারণ সম্পাদক আবু সাঈদ, উপজেলা কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, ছাত্রলীগ নেতা আহম্মেদ জয় শুভ, আল আমিন শেখ রকেট, রাব্বী হোসেন, রাকিব হোসেন, মিনহাজুল ইসলাম রিমু, শেখ রাসেল প্রমুখ।

স/অ