সদ্য প্রকাশিত
বগুড়া

গাবতলীর বাগবাড়ীতে শহীদ জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
গাবতলীর বাগবাড়ীতে শহীদ জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

বগুড়া প্রতিনিধি:

বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীরউত্তম) এর ৮২তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার বাদজুম্মা বগুড়ার গাবতলী বাগবাড়ী সরকারপাড়া জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নশিপুর ইউনিয়ন বিএনপি ও যুবদল-ছাত্রদল’সহ অঙ্গদলের উদ্যোগে দোয়া মাহফিল টি আনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিঃ রাজ্জাকুল আমিন তালুকদার রোকন, নশিপুর ইউনিয়ন বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি মাহফুজার রহমান ফারুক, সহ-সভাপতি এ্যাডভোকেট মোঃ ছানাউল্লাহ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ ফজলার রহমান, কোষাধ্যাক্ষ জহুরুল ইসলাম সজল, সহ-সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, বিএনপি নেতা শাহীন সরকার, টুটুল তালুকদার, দুলু সরকার, গাবতলী থানা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মজনু, যুবদল নেতা জাহাঙ্গীর আলম পোটল, আনজু মন্ডল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুল হক তালুকদার, ছাত্রদল নেতা মহব্বত আলী, জিন্নাত আলী, শ্রমিকদল সভাপতি আজাহার আলী মন্ডল’সহ স্থানীয় মুসল্রীগণ।

শেষে দেশ-জাতি ও জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওঃ আবু তাহের ফকির।

স/অ