সদ্য প্রকাশিত
জয়পুরহাট

জয়পুরহাটে গৃহবধু হত্যা, ঘাতক স্বামী আটক

নিউজ ডেস্ক২৯ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
জয়পুরহাটে গৃহবধু হত্যা, ঘাতক স্বামী আটক
banglanews24.com

জয়পুরহাট  প্রতিনিধিঃ
জয়পুরহাটের সদর উপজেলার পশ্চিম কোমরগ্রাম গ্রামে এক গৃহবধুকে শাসরোধ করে হত্যা করেছে তার স্বামী। পুলিশ ওই ঘাতক স্বামীকে আটক করেছে।

 
পুলিশ জানায়, রোববার রাতের কোন এক সময় কোমরগ্রামের রেজাউল ইসলাম তার স্ত্রী বেনু আরা(৩৫)কে  বালিশ চাপা দিয়ে হত্যা করে লাাশ বাড়ির পাশে খরের গাদায় ফেলে রাখে।

 

খবর পেয়ে পুলিশ সোমবার ভোরে ঘাতক স্বামীকে গ্রেফতার করে এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। রেজাউল ও বেনু আরার ঘরে দুটি সন্তান রয়েছে।

 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে আটক রেজাউল তবে ঠিক কি কারনে হত্যা করেছে তা এখনো স্বীকার করেনি সে।
স/শ