সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

গাবতলীতে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১২ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
গাবতলীতে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
VLUU L100, M100 / Samsung L100, M100

বগুড়া সংবাদদাতা:

শুক্রবার বিকালে বগুড়ার গাবতলী রামেশ্বরপুর হাট বনিক সমিতির উদ্যোগে স্থানীয় হাইস্কুল মাঠে সংবর্ধনা সভা ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও ফুটবল খেলাটি শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক মোস্তাফিজার রহমান রানা।

রামেশ্বরপুর হাট বনিক সমিতির সভাপতি মোমিনুল ইসলাম লিটনের সভাপতিত্বে উদ্বোধনী ও সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি সিটি ব্যাংক কর্মকর্তা আব্দুল মান্নান লেবু ও থানা যুবদলের যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান মতি এবং শফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা আলহাজ্ব রতন, সাধারন সম্পাদক জাবেদ আলী রতন, যুগ্ম সম্পাদক ডাঃ সোহাগ, সাংগঠনিক সম্পাদক মিষ্টার সরকার, ক্রীড়া সম্পাদক আব্দুল রউফ মন্ডল, সংগঠনের নেতা জনি, নুর আলম, মাবুদ, জিন্না ও লেমন প্রমূখ।

খেলা শেষে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

স/অ