সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

এতিমদের মাঝে তারেক রহমানের পাঠানো কম্বল বিতরণ

নিউজ ডেস্ক২ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
এতিমদের মাঝে তারেক রহমানের পাঠানো কম্বল বিতরণ

বগুড়া সংবাদদাতা:

বগুড়ার গাবতলী পৌরসভাধীন ক্ষিদ্রপেরী গ্রামে দাঁড়াইল বাজার এতিমখানা ও লিল্লাহ বোডিং’য়ের এতিমদের মাঝে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার থানা বিএনপির সভাপতি আমিনুর রহমান তালুকদার এসব বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা তাজুল ইসলাম লিটন, পৌর বিএনপির সভাপতি ডাঃ ছাবেদ আলী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর মালেকা বেগম, সোহেল রানা, এতিমখানার প্রধান শিক্ষক হাফেজ মোস্তাফিজুর রহমান, বিএনপি নেতা আব্দুল মান্নান, আব্দুল ওহাব, মোখলেছার, হেলাল, গফুর, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাজেদুল আলম রাসেল, পৌর ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি সুজন আহম্মেদ, গাবতলী থানা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল কনক, পৌর স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক শ্যামল তরফদার, পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আমিনুর, যুবদল নেতা নুরুল্লাহ, বাবু, শাহ আলম, ছাত্রদল নেতা তাজুল, শাওন, সিহাব’সহ প্রমুখ।

স/অ