সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

সাতদিন ধরে নিখোঁজ শিশু আল-আমিন

নিউজ ডেস্ক২ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
সাতদিন ধরে নিখোঁজ শিশু আল-আমিন

নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার আদমদিঘী উপজেলার আল-আমিন (১০) নামের এক শিশু সাতদিন ধরে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। গত ২৬ ডিসেম্বর রাজশাহী থেকে শিশুটি নিখোঁজ হয় বলে দাবি পরিবারের।

মো.আল-আমিন বগুড়ার আদমদিঘী উপজেলার চাপড়া গ্রামের মৃত: আলাউদ্দিন ম-লের ছেলে। তার মায়ের নাম সামিনা বেওয়া। তিন ভাই-বোনের মধ্যে আল-আমিন সবার ছোট।

আল-আমিনের গায়ের রং কালো, দেহের আকৃতি মোটা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল হাফ-প্যান্ট ও টি-শার্ট। সে প্রায়ই সন-পাপড়ি, বাদামসহ বিভিন্ন পণ্য বিক্রি করতে বগুড়া থেকে রাজশাহীতে আসতো।

আল-আমিনের মা জানান, গত ২৬ ডিসেম্বর সকালে প্রতিদিনের মত খুচরো পণ্য বিক্রি করতে বগুড়া থেকে রেলযোগে রাজশাহীতে যায়। সেদিন দুপুরে আল-আমিন মায়ের সঙ্গে ফোনে কথা রাজশাহীর তানোরে ভাইয়ের বাড়িতে যাবে বলে জানায়। এরপর থেকে ওর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।

কোনো সহৃদয়বান ব্যক্তি শিশুটির সন্ধান পেলে ০১৭৫৩৫২১৪৪১ (মায়ের ফোন নম্বর) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

স/অ