নন্দীগ্রাম প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার বেলঘড়িয়া গ্রামে মাটি ভর্তি ট্রলির চাঁপায় দু’জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় ওমরপুর-তালোড়া সড়কের বেলঘড়িয়ার মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, বেলঘড়িয়া গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে ইদ্রিস আলী মাটি ভর্তি ট্রলি নিয়ে গ্রামের ভিতর যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে দুই পথচারিকে চাঁপা দেয়। এতে একই গ্রামের খোরশেদ আলীর মেয়ে শাপলা বেগম (৩২) ও শোভাতুল্লার ছেলে জিয়াউর রহমান (২৭) গুরুত্বর আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পৌর শহরের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাপলা বেগম কে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় কাউন্সিলর আলী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স/শ










