নন্দীগ্রাম প্রতিনিধি:
জেলার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নে দুস্থদের ভিজিডি’র মাঝে চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলার পন্ডিতপুকুরস্থ ভাটরা ইউনিয়ন পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়।
এ সময় ৪২৪ জন দুস্থ পরিবারের মাঝে ৩০ কেজি করে ভিজিডি’র চাল বিতরণ করেন, ভাটরা ইউনিয়র পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোরশেদুল বারী।
এ সময় ট্যাগ কর্মকর্তা রুহুল আমিন, ইউপি সদস্য মিজানুর রহমান মাসুম, আনসার আলী, আলা উদ্দিন, সাজেদুর রহমান, জাহাঙ্গির আলম জুয়েল, জাহাঙ্গির আলম, আবু সাঈদ সেন্টু, উত্তম কুমার, জাহানারা খাতুন, বুলবুলি, আজিজা খাতুন সহ বিভিন্ন ওয়ার্ডের সদস্য গণ উপস্থিত ছিলেন।
স/শ











