সদ্য প্রকাশিত
বগুড়া

নন্দীগ্রামে আইন শৃংখলা বিষয়ক উন্মুক্ত সভা

নিউজ ডেস্ক২২ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
নন্দীগ্রামে আইন শৃংখলা বিষয়ক উন্মুক্ত সভা

নন্দীগ্রাম প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ভদ্রদিঘী চারমাথা বাজারে আইন শৃংখলা বিষয়ক উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬ টায় ভদ্রদিঘী চারমাথা বাজারে বুড়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনোয়ার হোসেন রানা।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, বাংলদেশ মানবাধিকার কমিশন নন্দীগ্রাম পৌর শাখার নির্বাহী সভাপতি আলী আজম, নন্দীগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরির্দশক (এসআই) মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ।

এসময় অন্যান্যদের মধ্য বক্তব্য দেন, আওয়ামী লীগ নেত আনিছুর রহমান, ভবেশ চন্দ্র, ফেরদৌস রহমান, জাকির হোসেন ও ব্যবসায়ী জিয়াউর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, জাসদ নেতা শহিদুল ইসলাম ডাবলু।

পরে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

স/অ