নন্দীগ্রাম প্রতিনিধি:
জেলার নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন (দ্বিতীয় রাউন্ড) উদযাপন উপলক্ষে উপজেলা পরিকল্পনা ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাঃ তোফাজ্জল হোসেন মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মোসা. শরীফুন্নেসা।
এসময় অন্যান্যদের মধ্য বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে আজাদ, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নুর মোহাম্মাদ, ডাঃ জাকিরুল ইসলাম প্রমুখ।
স/অ










