বগুড়া সংবাদদাতা:
বগুড়ার শিবগঞ্জের চন্ডিহারা বাজারে উপজেলা ট্রাক মালিক সমিতির অফিস উদ্বোধন ও কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজুর সভাপতিত্বে ও আন্তঃ জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক রাসেল মন্ডলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা ট্রাক পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ।

প্রধান অতিথি বলেন, ট্রাক মালিক সমিতি মানেই চাঁদাবাজি নয়। জনগনের সমস্যা হয় এমন কোন কিছু করা যাবে না। আমাদের সবাইকে জনগনের কল্যাণে কাজ করতে হবে। কোন সমস্যা সৃষ্টি হলে প্রশাসনের সহযোগিতায় নিয়ে সমাধানের চেষ্ঠা করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ট্রাক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, যুগ্ন সম্পাদক এরশাদ শেখ, আন্তজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মন্ডল, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সহ-সভাপতি রঞ্জু সরকার, সাংগঠনিক আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, তাজুল ইসলাম, যুবলীগ নেতা তাহেরুল ইসলাম, সমাজসেবক শাহানুর রহমান শাবলু, ফজলার রহমান, এ্যাডভোকেট আব্দুর রশীদ, কামাল পাশা, ইউপি সদস্য, শহীদুল ইসলাম, ছানাউল হক ছানা। ট্রাফিক সার্জেন্ট এম এ মুমিন, উপজেলা মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি সান্না মোল্লা, সহ-সভাপতি আমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক আইনুর ইসলাম, যুগ্ন সম্পাদক আরফান রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী, কোষাধ্যাক্ষ মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক মোনারুল ইসলাম, প্রচার সম্পাদক খাইরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রেজাউল করিম, ফজলুল বারী, সোহেল রানা, সুইট ও শামীম প্রমূখ।
স/অ










