নন্দীগ্রাম প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার সদর ইউনিয়নের তারাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন।
এ উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছার রহমার মিন্টুর সভাপতিত্বে তারাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় বক্তব্য দেন, জেলা পরিষদ সদস্য মাহাফুজুল ইসলাম রাজ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, আওয়ামী লীগ নেতা শফিউল আলম ছবি, ইউপি চেয়াম্যান মোরশেদুল বারী, গোলাম মস্তফা গামা, শামীম শেখ, আফজাল হোসেন, সাইফুল ইসলাম গোলাপ, মজনুর রহমান, তীর্থ সোলিল রুদ্র, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাহাফুজা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা সোহাগ।
সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উপলক্ষে নন্দীগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ফেস্টুন দিয়ে সুসজ্জিত করেছে স্থানীয় নেতাকর্মীরা। এ সমাবেশকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে।

স/শ










