সদ্য প্রকাশিত
বগুড়া

আজ নন্দীগ্রাম হানাদার মুক্ত দিবস

নিউজ ডেস্ক১৩ ডিসেম্বর ২০১৭৩ মিনিট পড়া
আজ নন্দীগ্রাম হানাদার মুক্ত দিবস
নন্দীগ্রাম শহীদ মিনার

জোবায়ের রানা:
আজ ১৩ ডিসেম্বর নন্দীগ্রাম হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ১৩ই ডিসেম্বর মুক্তিযোদ্ধারা নন্দীগ্রামে পাক-হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতার বিজয় পতাকা উত্তোলন করেছিল।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযোদ্ধা আবু বক্কর এর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ভারতে ইউপি ডেরাডং সাব ডিভিশনে ভান্ডুয়া সামরিক কেন্দ্রের ৭ নম্বর সেক্টরের প্রশিক্ষণ গ্রহন করে ভারত-বাংলাদেশের হিলি সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এই সময় তারা পাক সেনা ও রাজাকারদের সাথে যুদ্ধ শুরু করে।

এরপর তারা নন্দীগ্রাম আশার পথে কাহালুর কড়ই বামুজা গ্রামে পাক হানাদারদের সাথে যুদ্ধ হয়। ওই যুদ্ধে ১৮ জন পাক সেনা নিহত হয়। তার পর আবু বক্কর এর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ৯ই ডিসেম্বর নন্দীগ্রাম প্রবেশ করে। ৩ দফা যুদ্ধে অবতীর্ণ হয়।

প্রথমে ১১ই ডিসেম্বর নন্দীগ্রামের মন্ডল পুকুর সিএন্ডবি’র রাস্তার পার্শ্বে থেকে পাকসেনা ও তাদের দোসরদের উপর আক্রমন করে। ঐ দিন রণবাঘা বড় ব্রীজের নিকট রাজাকারদের সাথে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ হয়। অপর দিকে বেলঘরিয়ায় পাকসেনাদের সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধে একজন পাকসেনা আতœসমর্পণ করে।

মুক্তি যুদ্ধ চলাকালে পাকসেনারা রাজাকারদের সহযোগীতায় চাকলমা গ্রামের আকরাম হোসেন, বাদলাশন গ্রামের আব্দুল ওয়াহেদ, রুস্তমপুর গ্রামের মহিউদ্দিন (মরুমন্ডল), ভাটরা গ্রামের আঃ সোবাহান, নন্দীগ্রামের মোফাজ্জল হোসেন, হাটকড়ই গ্রামের ছমিরউদ্দিন ও তার দুই পুত্র আঃ রাজ্জাক ও আঃ রশিদকে নির্মম ভাবে হত্যা করে।

১২ই ডিসেম্বর মুক্তিযোদ্ধারা থানা আক্রমণ চালিয়ে প্রায় দু’শ পাকসেনা রাজাকারদের সাথে লড়াই করে। সেই যুদ্ধে ৮০ জন রাজাকারদের আটক সহ বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করে।

নন্দীগ্রামে সব চেয়ে স্মরনীয় ঘটনা ঘটে ডাকনীতলায় সেখানে পাকসেনা রাজাকারদের সাথে মুক্তিযোদ্ধাদের সাথে জীবন মরণ যুদ্ধের ঘটনা ঘটে।

৭১ এর ১৩ই ডিসেম্বর মুক্তিযোদ্ধারা পাকহানাদার ও রাজাকারদের হটিয়ে নন্দীগ্রাম হানাদার মুক্ত করে স্বাধীনতার বিজয় পতাকা উত্তোলন করে। ১৩ই ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে।

ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার মোসা. শরীফুন্নেসা’র সভাপতিত্বে একটি র‌্যালী বের করা হয়।

নানা কর্মসূচীতে নন্দীগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত
এদিকে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে বগুড়ার নন্দীগ্রাম পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধাবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার মোসা. শরীফুন্নেসা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরেদৗস লিপি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক, হাবিবুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুস সোবহান, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, একরাম হোসেন, শফিউল আলম ছবি, ওয়াসিম উদ্দিন, মফিস উদ্দিন প্রমুখ।
স/শ