সদ্য প্রকাশিত
বগুড়া

গাবতলী উপজেলা সুজনের প্রতিষ্ঠা বাষির্কী পালন

নিউজ ডেস্ক১২ নভেম্বর ২০১৭২ মিনিট পড়া
গাবতলী উপজেলা সুজনের প্রতিষ্ঠা বাষির্কী পালন

বগুড়া সংবাদদাতা:

বগুড়ার গাবতলীতে নানা আয়োজনে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর ১৫তম প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়েছে।

রোববার আয়োজনের মধ্য ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা ও দুটি এতিম খানায় কম্বল বিতরণ এবং লিফলেট বিতরণ’সহ আলোচনা সভা।

কেন্দ্রীয় শহীদ মিনারে গাবতলী উপজেলা কমিটির উদ্যোগে সংগঠনের সহ-সভাপতি সাজেদুর রহমান মোহনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা ও সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিলটন হোসাইন, সুজনের উপদেষ্টা আলহাজ্ব আনায়ারুল হক রাজু, নির্বাহী সদস্য প্রভাষক আবু নছর মোহাম্মদ আলম।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম ভোলন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খাজা নাজিমুদ্দিন, থানার এসআই মাহমুদুর রহমান মাহমুদ, উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুল, পৌর ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোহানুল খাওলা রোহন, সংগঠনের উপদেষ্ঠা আতিয়া বেগম ডলি, যুগ্ম সম্পাদক মাসুম মিয়া, কোষাধ্যক্ষ এম ফজলুল হক বাবলু, নির্বাহী সদস্য ইফতেখার আহম্মেদ রাঙ্গা, মতিয়ার রহমান দুলু, মিনা বেগম, মিলি বেগম, ডাঃ শাহাদৎ হোসেন, বিউটি বেগম, সাধারণ সদস্য তৌহিদুল আলম টুটুন, সাংবাদিক নাছের মাহমুদ মানিক, রতন সরকার, সাব্বির আহম্মেদ সাগর, এমআর হাসান পলাশ, আমিনুর রহমান, তারেক রহমান, পাতা, লায়েল, আল আমিন ও সোহেল প্রমূখ।

বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে মেন্দিপুর-চাকলা সালাফিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এবং জয়ভোগা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতিমদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

স/অ