সদ্য প্রকাশিত
বগুড়া

বগুড়া নাটোরে বৃষ্টি বাড়ালো শীতের অনুভূতি

নিউজ ডেস্ক৩১ অক্টোবর ২০১৭১ মিনিট পড়া
বগুড়া নাটোরে বৃষ্টি বাড়ালো শীতের অনুভূতি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সবে সন্ধ্যে নামতে শুরু করেছে। আলোয় ঘেরা পরিবেশ ছাড়া শহরের অন্যান্য এলাকায় ক্রমেই নেমে আসছে অন্ধকার। আকাশটা কালো মেঘে ঢেকে এলেও সহজে মানুষের দৃষ্টিসীমায় যেন নেই। এরপরও আকাশের বুকে কোথাও কোথাও তারকারাজি আনাগোনা ছিল!

বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় তখন নানা শ্রেণি-পেশার মানুষ আড্ডায় মত্ত। ভাজিপুরি, ফল ব্যবসায়ী, চটপটি, ফুসকা, কাবাব, চা-স্টলগুলো ঘিরে ছিলো এসব মানুষের আড্ডা।

এরমধ্যে আবার সাতমাথার বেশ কয়েকটি সড়কের পাশে শীতের পোশাক বিক্রি করতে পসরা সাজিয়েছেন ভ্রাম্যমাণ দোকানিরা। কিন্তু আড্ডা কিংবা শীত আসার আগেই কাপড় নিয়ে বসা দোকানিদের ব্যবসা বেশি দূর এগোতে দেয়নি বৃষ্টি।

রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যার কিছুটা পরই আকাশট%