সদ্য প্রকাশিত
নওগাঁ

সাপাহারে আয়কর ক্যাম্প ও করদাতা উদ্ধুদ্ধকরণের শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০১৭১ মিনিট পড়া
সাপাহারে আয়কর ক্যাম্প ও করদাতা উদ্ধুদ্ধকরণের শুভ উদ্বোধন

সাপাহার প্রতিনিধিঃ
‘আমরা স্বনির্ভর হবো, সকলে কর দেবো’ প্রতিপাদ্যে নওগাঁর সাপাহারে আয়কর ক্যাম্প ও করদাতা উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সার্কেল-০৫, নওগাঁ ও কর অঞ্চল রাজশাহীর আয়োজনে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কর অঞ্চল রাজশাহীর কর কমিশনার ড. খন্দকার ফেরদৌস আলম দুই দিনব্যাপী এই আয়কর ক্যাম্পের উদ্বোধন করেন।

দেশের সর্বক্ষেত্রে রাজস্ব সংস্কৃতি প্রতিষ্ঠা ও করদাতা সেবার মান বৃদ্ধির বিভিন্ন সুবিধাদি উল্লেখ করে আয়কর দাতাদের উদ্বোদ্ধকরণের উপর গুরুত্ব দিয়ে বক্তব্য দেন অতিরিক্ত কর কমিশনার পরিদর্শক রেঞ্জ-১ কর অঞ্চল রাজশাহীর শাহিন আক্তার হোসেন, সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মোহা: ফাহাদ পারভেজ বসুনীয়া, নওগাঁ কর আইনজিবী সমিতির সভাপতি সরদার সালাউদ্দীন (মিন্টু),এনামুল হক তরুন প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও ব্যাবসা প্রতিষ্ঠানের মালিকগণ আয়কর ক্যাম্পে ই-টিআইএন রেজিস্ট্রেশন/রি-রেজিস্ট্রেশন,স্পটএসেসমেন্টের মাধ্যমে কর নির্ধারণ, পুরাতন করদাতাদের রিটার্ন গ্রহণ, আয়কর বিষয়ক পরামর্শ প্রদান এবং আয়কর প্রত্যায়নপত্র প্রদান করা হয়।

স/বি