সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁয় আল্টিমেটাম দিয়ে বে-সরকারী ক্লিনিক বন্ধ ঘোষনা

নিউজ ডেস্ক১০ অক্টোবর ২০১৭১ মিনিট পড়া
নওগাঁয় আল্টিমেটাম দিয়ে বে-সরকারী ক্লিনিক বন্ধ ঘোষনা

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর ৭টি ক্লিনিকে অভিজান চালিয়ে জরিমানার প্রতিবাদে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত জেলার সকল বে-সরকারী ক্লিনিক ও ডায়াগনিষ্টিক বন্ধ ঘোষনা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলা প্রেস ক্লাবে আরিফ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন নওগাঁ জেলা বে-সরকারী ক্লিনিক মালিক অনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. রেজাউল মাহমুদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, অভিযান চালানোর আগে থেকেই র‌্যাবের লোকজন সাদা পোশাকে ক্লিনিকগুলোতে অবস্থান নিয়ে কোনরকম পরিষ্কার বা কোন কাজ করতে দেয়নি। শুধু তাই নয়; অভিযানের সময় ক্লিনিকগুলোতে থাকা চিকিৎসক ও কতৃপক্ষের সাথে অশালিন আচরনেরও অভিযোগ করেন তারা। বলেন, ছোট-খাট অনিয়মে অনেক মোটা অংকের জরিমানা করা হয়েছে, যা মটেও উচিৎ হয়নি।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আগামী ২ সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে যাবে সংগঠনি।

গত ৯ অক্টোবর জেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনিষ্টিকে অভিযান চালিয়ে ৭টি ক্লিনিকের সাড়ে ৫ লাখ ও একটি রেষ্টুরেন্টের দেড় লাখ টাকা জরিমানা করে র‌্যাব।

স/অ