আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে মোল্লা আজাদ মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় কলেজ পড়ুয়া শিক্ষার্থী বর্ষা রানী (১৬) আত্মহত্যা করেছেন। সে উপজেলার শাহাগোলা পীরপাড়া গ্রামের শ্রীঃ অসিত কুমার সরকারের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের লোকজনের উপর অভিমান করে রোববার রাত সাড়ে ৮টার দিকে সবার অজান্তে তার নিজ শয়ন কক্ষে ঘরের তীরের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজা বলেন, আত্মহত্যার খবর পেয়েছি। সোমবার থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

স/শ










