সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁ জেলায় ২ লাখ প্রবীন জনগোষ্ঠীর বসবাস

নিউজ ডেস্ক২৮ সেপ্টেম্বর ২০১৭২ মিনিট পড়া
নওগাঁ জেলায় ২ লাখ প্রবীন জনগোষ্ঠীর বসবাস

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁ জেলার মোট জনসংখ্যা ২৬ লাখ ১শত ৫৭ জন। এর মধ্যে প্রবীন জনগোষ্ঠীর সংখ্য প্রায় ২ লাখ। অর্থাৎ মোট জনসংখার শতকরা ৮ ভাগ প্রবীন জনগোষ্ঠী।

আগামি পহেলা অক্টোবর আন্তর্জাতিক প্রবীন দিবসকে সামনে রেখে জাতীয় প্রবীন নীতিমালার বাস্তবায়ন ও জাতিসংঘে প্রবীন অধিকার বিষয়ক আন্তর্জাতিক সনদের দাবীর সমর্থনে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এই তথ্য প্রদান করা হয়েছে। ঐ কনফারেন্সে আরো বলা হয়েছে পুরো বাংলাদেশে মোট জনসংখ্যা প্রায় ১৬ কোটি যারা মধ্যে প্রবীন জনগোষ্ঠীর সংখ্যা হচ্ছে ১ কোটি ৩০ লাখ। দিন দিন বাংলাদেশে মানুষের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে সেহেতু ক্রমাগত প্রবীন জনগোষ্ঠীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

বেসরকারী উন্নয়ন সংগঠন “বরেন্দ্রভুমি সমাজ উন্নয়ন সংস্থা” বিএসডিও আয়োজিত এই প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন।

এ সময় বিএসডিও’র নির্বাহী পরিচালক আব্দুর রউফ, নওগাঁ জেলা প্রবীন হিতৈষী সংঘের সভাপতি মোঃ আব্বাস আলী মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম নওগাঁ জেলা প্রেসক্লঅবের সাবেক সভাপতি এমদাদুল হক সুমন, সাবেক সভাপতি মোঃ শাহজাহান আলী, সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল করিম ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রতন, বিএসডিও’র প্রকল্প সমন্বয়কারী আতাউর রহমান এবং প্রজেক্ট অফিসার আবু হেনা মোঃ ফিরোজ আলোচনায় অংশগ্রহন করেন।

স/শ