আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে চোলাই মদসহ শ্রী মিলন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মিলন উপজেলার খোলাপাড়া গ্রামের মৃত যুগল চৌধুরীর ছেলে।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মিলন চৌধুরী নওগাঁ থেকে আত্রাই সিএনজি যোগে মাদক নিয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রসুলপুর পূজা মন্ডপ সংলগ্ন এলাকা থেকে শ্রী মিলন কে ২০ লিটার চোলাই মদসহ আটক করে।
তিনি আরো জানান, আটককৃত মিলন এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলো।

এ ব্যাপারে আত্রাই থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স/শ










