আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জয়া মারীয়া পেরেরা’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিয়াম ল্যাবেরটরী স্কুল অধ্যক্ষ রেজাউল করিম, মাসুদুর রহমান, সাংবাদিক নাজমুল হক নাহিদ, ফারুক আহমেদ, স্কাউটস সম্পাদক সালেক উদ্দিন, রুহুল আমীনসহ বিভিন্ন সরকারী, সামাজিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জয়া মারীয়া পেরেরা’র বিদায় উপলক্ষে প্রশাসনিক বিভিন্ন দপ্তর, সামাজিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ে তাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।
স/অ










