আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বিদুৎপৃষ্টে শহিদুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত শহিদুল ইসলাম উপজেলার বান্ধাইখাড়া উত্তরবিল ডাঙ্গিপাড়া গ্রামের মৃত. ফয়েজ উদ্দিন (সুটকা মিস্ত্রির) ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম বান্ধাইখাড়া পুরাতন ইউনিয়ন পরিষদের একটি কক্ষে ফার্নিচারের কাজ করে আসছিলো। প্রতিদিনের ন্যায় আজ শনিবার সকালে তার ফার্নিচারে দোকানে কাজ করার এক পর্যায়ে বেলা সাড়ে ১২টার দিকে যন্ত্রপাতিতে সংযোগ দেওয়ার সময় বিদুৎপৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শহিদুল ইসলাম তার নিজ ফার্নিচারে কাজ করার সময় বিদুৎপৃষ্টে মৃত্যু বরণ করেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স/শ











