সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

আত্রাইয়ে নদী থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার

নিউজ ডেস্ক১৪ সেপ্টেম্বর ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে নদী থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার

আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে নদী থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের বেওলা ইট ভাটা সংলগ্ন নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।

আত্রাই থানা তদন্ত কর্মকর্তা আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে সিল্কসিটি নিউজকে জানান, আজ বেলা ১২টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের বেওলা ইট ভাটা সংলগ্ন নদীর তীরে আত্রাই নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশটির মুখমন্ডলে আঘাতের চিহ্ন রয়েছে এবং শরীর ফুলে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি।

লাশটি ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। লাশের পরিচয় উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
স/শ