সাপাহার প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে দুর্নীতি দমন কমিশন রাজশাহীর বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘সততা স্টোর’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাপাহার সরকারি বলিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভার মধ্যদিয়ে এ দোকানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ। সাপাহার দুর্নীতি প্রতিরোধ কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার মুহাম্মদ ফাহাদ পারভেজ বসুনীয়া। সভায় সততাই সর্বোৎকৃষ্ট পন্থা এর উপর আলোকপাত করে অতিথিরা বক্তব্য প্রদান করেন।

সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল হক মাস্টার, সাধারণ সম্পাদক অধির চৌধুরী, সাপাহার বাজার বণিক সমিতির সভাপতি মোঃ মতিউর রহমান মতি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, জামান নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব হোসেন প্রমুখ বক্তব্য প্রদান করেন।
পরে বিদ্যালয়ের একটি কক্ষে জন্য একটি সততার চর্চার লক্ষ্যে দোকানদারবিহীন ‘সততা স্টোর’ নামের একটি দোকান উদ্বোধন করা হয়। এ সময় ওই বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স/বি










