রাজশাহী

রাজশাহীতে পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক১৯ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর নওহাটায় একটি পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গোডাউনের ভেতরে থাকা প্রায় দুই লাখ টাকা পাট, কিটনাশক, ভুট্টা পুড়ে গেছে। এতে বেশির ভাগ পাট পুড়ে গেছে। পরে এসময় রাজশাহী সদর দফতর ফায়ার সার্ভিস ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে।

আজ শুক্রবার সকাল ৯টায় নওহাটায় বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

গোডাউনে মালিক ফজল হোসেন সিল্কসিটি নিউজকে জানায়, গোডাউনের ভেতরে পাট, কিটনাশক, ভুট্টা ইত্যাদি রাখা ছিল। সকালে হঠাত আগুন দেখতে পেয়ে ভেতরে থাকা কর্মীরা আমাকে জানায়। আমি ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

তিনি বলেন, আগুনে আমার গোডাউনের ভেতরে থাকা পাট, কিটনাশক ও ভুট্টা সব মিলে প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আর ৫০ হাজার টাকার মত ক্ষয়ক্ষতি হতে পরে। কারণ ভেতরে থাকা আরো মালামাল নষ্ট হয়ে গেছে।

রাজশাহী সদর দফতর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম সিল্কসিটি নিউজকে জানায়, গোডাউনে বৈদুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে প্রায় দুই লাখ টাকা পাট, কিটনাশক, ভুট্টা পুড়ে গেছে।

 

স/আ