সিল্কসিটিনিউজ ডেস্ক:চট্টগ্রাম মহানগরী ও জেলার পটিয়া উপজেলা থেকে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত পৃথক অভিযানে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- আহমেদ হোসেন রনি, ফরহাদ হোসেন এবং ইমরান হোসেন।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার নাজমুল হাসান তিন জঙ্গি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সূত্রে তথ্য পেয়ে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার পাঠানটুলি থেকে ফরহাদ নামে এক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। এর পর কর্ণফুলী থানার শিকলবাহা এবং পটিয়া উপজেলা থেকে রনি এবং ইমরানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় কর্মী বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
সূত্র: রাইজিংবিডি









