পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় কপোত-কপোতী, মাদক ব্যবসায়ীসহ ৯ জনের জেল ও জরিমানা করেছে ভ্রম্যামান আদালত। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পুঠিয়ায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুজ্জামান ভ্রাম্যমান এ আদেশ দেন।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, পুঠিয়া উপজেলার চক দোমাদী গ্রামের ফজের আলীর ছেলে আফসার আলী (৪৫) ও পার্শ্ববর্তী এলাকার জৈনক ব্যক্তির স্ত্রী (৩৮) এর সাথে অনৈতিক কাজ লিপ্ত থাকার অভিযোগ এলাকাবাসী আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। আফসার আলীর ৭ দিনের ও জৈনক ব্যক্তির স্ত্রীকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করে ভ্রাম্যমান আদালত।
অপরদিকে একই উপজেলার মাদক পল্লী হিসেবে খ্যাত ভরুয়াপাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী ও সেবীকে আটক করে।
আটককৃতরা হলেন-রাজশাহী জেলার মতিহার থানা এলাকার সুচারন গ্রামের আবুল কাশেমের ছেলে মনির উদ্দিন (৫৫), মৃত বাক্কারের ছেলে ময়েন উদ্দিন ভোগা (৫৫), মৃত মজিবরের ছেলে রফিকুল ইসলাম (৪৪), পুঠিয়া উপজেলার কাজীর আজের আলীর ছেলে মোজাহার আলী (৩৫), ভরুয়াপাড়ার মৃত মজিদের চেলে বাবু মিয়া (২৭), মৃত রহমানের ছেলে আঃ সোবাহান (৫৬), আজের আলীর ছেলে আজিবর (২৫)। এদের প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
স/মি










