নিজস্ব প্রতিবেদক:
মাথার ওপর তীব্র রোদ। তার সঙ্গে ভ্যাপসা গরমে যেন দাঁড়ানো যায়। কিন্তু এ কষ্টও যেন তুচ্ছ ওদের কাছে। কারণ তাদের চোখে-মুখে তখন নতুন স্বপ্ন বুনার আলো উঁকি দিচ্ছে। তাই এ সামান্য কষ্টটুকু উবে গিয়ে আনন্দ-উৎসবে মেতে উঠার জন্য অধির আগ্রহে প্রতিটি ক্ষণ গুনছিল রাজশাহী কলেজ থেকে চলতি বছরে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা।
দুপুর দুইটার দিকে কলেজের দোতালার বারান্দা থেকে একজন শিক্ষক যখন মাইকে ঘোষণা দিলেন ‘এবার আমাদের কলেজের গড় পাশের হার ৯৯ দশমিক ৬৫ ভাগ।’ শিক্ষকের এমন ঘোষণার পর পরই যেন আনন্দের জোয়ারে ভেসে উঠে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা।


এদিকে এবারো রাজশাহী কলেজ সাফল্য ধরে রেখেছে। এ কলেজটি থেকে ৫৭৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করে ৫৭১ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪২০ জন।
এদিকে এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় বিভাগের আট জেলার মধ্যে নগরীতে অবস্থিত রাজশাহী কলেজ তার ঐতিহ্যের ধারা অক্ষুন্ন রেখেছে। চলতি বছরেও রাজশাহী শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ ফলাফল করেছে এ কলেজটি। চলতি বছর রাজশাহী কলেজ থেকে ৫৭৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করে ৫৭১ জন। যার গড় পাশের হার ৯৯ দশমিক ৬৫ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪২০ জন।
গতবার এ কলেজটি থেকে ৫৮৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ শিক্ষার্থীই উত্তীর্ণ হয়। যাদের মধ্যে জিপিএ-৫ লাভ করে ৪৮৫ জন।
- রাজশাহী কলেজ থেকে বিজ্ঞানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী প্রত্যাশা বলেন, ‘এখানে ক্লাসে অন্তত ৬০ ভাগ উপস্থিত থাকতে হয়। এর নিচে কোনো শিক্ষার্থী উপস্থিত থাকলে তাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয় না। এছাড়াও এখানে ব্যতিক্রমী শিক্ষা পদ্ধতিই অন্যসব সরকারি কলেজকে পেছনে ফেলে রাজশাহী কলেজকে অনন্য উচ্চতায় নিয়ে আসছে বার বার।’

জিপিএ-৫ পাওয়া আরেক শিক্ষার্থী লাভলী বলেন, ‘এখানে নিয়মিত ক্লাস ছাড়াও শিক্ষার্থীদের নিয়ে আলাদাভাবে ক্লাস ও পরীক্ষা গ্রহণ করা হয়। যার ফলে রেজাল্টও ভাল হচ্ছে আমাদের।’
রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান বলেন, ‘রাজশাহী কলেজের এবারের ফলাফল ঈর্ষনীয় নয়। আমরা এ ফলাফল ধরে রেখেছি ২০১২ সাল থেকে। আমরা চেষ্টা করি ভাল ফলাফল ধরে রাখার জন্য। আর সকলের প্রচেষ্টায় সেই ধারা আমরা অব্যাহত রেখেছি।
স/আর










