আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে রুপালী খাতুন (১৩) নামের নবম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রী।
জানা যায়, উপজেলা আহসানগঞ্জ ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের দুলাল সরদারের কন্যা উপজেলার আহসান উল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী রুপালী খাতুনকে তার পরিবার জোর করে বাল্য বিয়ে দিচ্ছে। এমন খবর পেয়ে সোমবার দুপুরের ২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়া মারীয়া পেরেরা মেয়েটির বাড়ীতে গিয়ে বিয়ে বন্ধের নির্দেশ দেন। মেয়ের পিতা -মাতা তাতে সম্মতি দিয়ে বিয়ে বন্ধের প্রতিশ্রুতি দেন এবং পড়ালেখা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়া মারীয়া পেরেরা বলেন, বাল্য বিবাহ বন্ধে উপজেলার সকল ইউপি চেয়ারম্যান কে নির্দেশ দেয়া হয়েছে। বাল্য বিবাহ বন্ধে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
স/অ










