সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

আত্রাইয়ে ডাকাতি চেষ্টা রুখে দিল গ্রামবাসী

নিউজ ডেস্ক২৮ আগস্ট ২০১৭২ মিনিট পড়া
আত্রাইয়ে ডাকাতি চেষ্টা রুখে দিল গ্রামবাসী

আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে নৌকাযোগে ডাকাতি চেষ্টা রুখে দিয়েছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে গত শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার ফটকিয়া বাঁশবাড়িয়া ও নওদুলী গ্রামে। চতুর্দিকে পানি আর পানি, মাঠ খাল বিল পানিতে একাকার। পানিবন্দী গ্রামবাসীরা এমনিতেই রয়েছে আতঙ্ক উৎকন্ঠার মধ্যে। নানাবিধ সমস্যায় তারা জর্জরিত। তাদের এ কাটা ঘায়ে লবনের ছিটা দিতে হানা দিয়েছিল একদল ডাকাত।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত দেড়টার দিকে ইঞ্জিন চালিত নৌকাযোগে ডাকাতদল প্রথমে হানা দেয় উপজেলার ফটকিয়া বাঁশবাড়িয়া গ্রামে। ডাকাতের উপস্থিতি টের পেয়ে গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিতে থাকলে গ্রামবাসী একযোগে লাঠিসোটা নিয়ে বের হয়। তাদের এ অবস্থা বুঝতে পেরে ডাকাতরা নৌকা নিয়ে সেখান থেকে শটকে পড়ে। পরে তারা হানা দেয়ার চেষ্টা করে নওদুলী বাজারে।

সেখানে কর্তব্যরত নাইটগার্ড জোরে জোরে বাঁশি বাজাতে থাকে এবং আত্রাই থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। সাথে সাথে পুলিশের টহল গাড়ি সেখানে গেলে ডাকাতরা সেখান থেকেও শটকে পড়ে। ফককিয়া গ্রামের আব্দুস ছালাম বলেন, দুইটি ইুঞিাজন চালিত বড় নৌকাযোগে ডাকাতরা আসতেছিল। মসজিদের মাইকের ডাক শুনে আমরা গ্রামবাসী একত্রিত হলে তারা অন্যদিকে চলে যায়।

এ ব্যাপারে আত্রাই থানার ওসি বদরুদ্দোজা বলেন, পুলিশের টহল দল ওই রোডেই ছিল। সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ সেখানে গিয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওরা (ডাকাত) পালিয়ে গেছে। বর্ষাকালে চতুর্দিকে পানি। এই সুযোগে অনেকেই এ ধরনের ঘটনা ঘটানোর অপচেষ্টা করবে। তবে আমরা চতুর্দিকে পুলিশী টহল বৃদ্ধি করেছি। আশা করি আত্রাইয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোন অবনতি ঘটবে না।
স/শ