এস এ সিরাজুল ইসলাম, মান্দা:
আর কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আযহা। অন্যান্য স্থানের ন্যায় মান্দার সাবাই হাটের কামার পল্লীগুলোতে চলছে কর্মচঞ্চলতা। কোরবানির পশুর চাড়মা,আর গোশত কাটার দা, বাটি ,ছুরি ,চাপাতিসহ ধারালে অস্ত্র তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কামারেরা। এ সকল সরঞ্জাম বেচাকেনার পাশাপাশি ধাতব সরঞ্জামাদি শান দিতে শানের দাকোন গুলোতে ও ভিড় ক্রমসই বাড়ছে। এছাড়াও ভ্রাম্যমান শান দানিরা ঘুরে বেড়াচ্ছেন এলাকার বাড়ি বাড়ি।তবে ঈদের বিপুল বিপুল চাহিদার যোগান দিতে একমাস আগে থেকে পুরোদমে কাজ শুরু করেছেন উপজেলাসহ অনেক থানার কামারেরা।
সরজমিনে উপজেলা বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অল্প কিছুদিন আগেও উপজেলার সাবাইহাট দেলুয়াবাড়ী, চৌবাড়িয়া হাট, চকগোরি হাট, দামনাশ, সতিহাটসহ বিভিন্ন হাট বাজরে বর্তমান আধুনিক যন্ত্রাংশের প্রভাবে কামার শিল্পের দুর্দিন চললেও পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে এই শিল্প। কুরবানির ঈদকে সামনে রেখে কামার পল্লিতে বেড়েছে কর্ম ব্যস্ততা। কামারদের কর্মচাঞ্চল্য ও কাজের ব্যস্ততা দেখে মনে হয় যেন দম ফেলার সময় নেই তাদের।
এবার কামার পল্লীগুলোতে গরুর চামড়া ছড়ানোর জন্য ছোট ছুরি দার ৭০-১২০ টাকা, মাঝারি সাইজের ছুরি ২০০-২৫০ টাকা, বড় সাইজের ছুরির দাম ৩০০-৪৫০ টাকা এবং ধার করার স্টীল প্রতিটি ৫০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়াও হাড় কাটার জন্য লোহার পাতের চাপাতির বিভিন্ন সাইজের দাম হাকছেন ৫৫০-৯০০ টাকা পর্যন্ত। ছোট , মাঝারি ও বড় সাইজের বঠি বিক্রি হচ্ছে ৩৫০-৭০০ টাকায়। আর পুরোনো যন্ত্রপাতি শান দিতে বা পুনরায় মেরামত করতে ৪০ থেকে প্রকার ভেদে ১৫০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

মান্দা থানার সংলগ্ন মোহনপুর উপজেলার কামারপাড়া বাজারের কর্মকার রঞ্জিত কুমার ও সুফল কুমার জানান, এক সময় কর্মকারদের যে কদর ছিল তা বর্তমানে আর নেই। মেশিনে সাহায্যে বর্তমানে আধুনিক যন্ত্রপাতি তৈরি হচ্ছে। ফলে তাদের তৈরি যন্ত্রপাতির প্রতি মানুষের আকর্ষণ হারাচ্ছে। হয়তো বা এক সময় এই পেশা আর থাকবে না।
ভ্রাম্যমাণ কামার শিল্পী রঞ্জিত কর্মকার জানান, এই পেশায় বর্তমান যারা আছেন তারা খুবই অবহেলিত। দ্রব্য মূল্য বেশি হলেও সেঅনুযায়ী তারা মূল্য পায় না। এই পেশায় থেকে সংসার চালাতে খুবই কষ্ট হয়।
দামনাশ ঝশিপাড়া গ্রামের কামার শিল্পী রবি ঝশি কর্মকার সিল্কসিটি নিউজকে বলেন, আমাদের এই পাড়ায় মোট ২২টি কামার পরিবার রয়েছে। এই পেশায় ভভিষ্যতের কোন নিশ্চয়তা না থাকলেও বাপ দাদার আমলের এই পেশাটাকে আমরা আজও ধরে রেখেছি। কিন্তু রাতদিন খুলুর বলদের মত খেটেও আমাদের ভাগ্যের কোন উন্নয়ন কিংবা পরিবর্তন ঘটেনি। এইভাবে চলতে থাকলে এবং কামার শিল্পীরা সরকারি কোন আর্থিক সহযোগিতা না পেলে হয়তো এই শিল্পী হারিয়ে যাবে।
মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউপির চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহা সিল্কসিটি নিউজকে বলেন, বহুকালের ঐতিহ্যবাহী সাবাইহাটে দীর্ঘদিনের ব্যবসা এই কামার পল্লি তারা যেন তাদের পেশাকে সুন্দরভাবে গড়তে পারে এবং তারা স্ব-স্ব কর্মস্থান থেকে তাদের পেশাকে উজ্জিবিত করতে পারে এবং সরকারিভাবে অনুদান জন্য প্রত্যেকের প্রতি অনুরোধ জানায়।
স/শ










