সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে একুশে পরিষদ নওগাঁর আহ্বান

নিউজ ডেস্ক২৬ আগস্ট ২০১৭২ মিনিট পড়া
বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে একুশে পরিষদ নওগাঁর আহ্বান

নিজস্ব প্রতিবেক,নওগাঁ:
বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ। শনিবার সকালে নওগাঁ জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই আহ্বান জানান।

সংগঠনের সভাপতি ডিএম আব্দুল বারী বলেন, একুশে পরিষদ নওগাঁর উদ্যোগে গত শুক্রবার পর্যন্ত ৩ হাজার ২০০ জনের অধিক মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত নওগাঁয় সরকারি ও বেসরকারিভাবে যে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে তা পর্যাপ্ত নয়। বন্যার পানি কমতে শুরু করলেও বন্যাদুর্গত মানুষেরা নতুন নতুন সমস্যায় পড়ছে। বন্যাদুর্গত এলাকায় মানুষের মধ্যে বিভিন্ন ধরণের অসুখ দেখা দিচ্ছে। এ সমস্যা নিরসনে সরকারি কিংবা বেসরকারিভাবে খুব একটা উদ্যোগ নেওয়া হচ্ছে না। বিশুদ্ধ খাবার পানির সংকট থাকলেও বন্যার্ত মানুষেরা পানি বিশুদ্ধকরণ ওষুধ পাচ্ছেন না। তাই আগামী দিনে ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি বন্যাদুর্গত এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করার উদ্যোগ নিয়েছে একুশে পরিষদ নওগাঁ। একুশে পরিষদের ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনা মূল্যে ওষুধ সরবরাহ করার উদ্যোগকে সফল করার জন্য সমাজের সমাজের সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, একুশে পরিষদ নওগাঁর সাধারণ সম্পাদক মেহমুদ মোস্তফা রাসেল, সংগঠনটির ত্রাণ বিতরণ কমিটির আহ্বায়ক মনোয়ার হোসেন, সদস্য সচিব মাগফুরুল হাসান বিদ্যুৎ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন প্রমুখ।

স/অ