সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

আত্রাইয়ে পাচারকালে ত্রাণের চাল আটক: ঘটনার তদন্তে কমিটি গঠন

নিউজ ডেস্ক২৫ আগস্ট ২০১৭২ মিনিট পড়া
আত্রাইয়ে পাচারকালে ত্রাণের চাল আটক: ঘটনার তদন্তে কমিটি গঠন

আত্রাই প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে ১২৮ বস্তা ত্রাণের চাল পাচারকালে চালসহ যে দুইজনকে আটক করে ছিল পুলিশ। কিন্তু  প্রকৃত রহস্য উদঘাটন না করেই গতকাল বৃহস্পতিবার আটককৃত দুই ব্যক্তিকে ছেড়ে দেয়া হয়েছে। এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক গুঞ্জন।

এদিকে, ঘটনার রহস্য উদঘাটনে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমান বলেন, চালের প্রকৃত রহস্য উদঘাটনে সহকারী কমিশনা (ভূমি) জয়া মারিয়া পেরেরাকে আহবায়ক ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হাবিবুর রহমান এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে মাহমুদাকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জরুরী ভিত্তিতে তাদেরকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জানা যায়, গত বুধবার বিকেলে উপজেলার ভোঁপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন কাশিয়াবাড়ি বাজার থেকে ১২৮ বস্তা (প্রতিটিতে ৩০ কেজি করে) চাল বোঝাই ট্রলি আত্রাইয়ের দিকে আসতে থাকে। সংবাদ পেয়ে আত্রাই থানার এসআই ফিরোজ মিয়া ও এএসআই এনায়েত ফোর্সসহ অভিযান চালিয়ে চালসহ ট্রলি চালক উপজেলার সদুপুর গ্রামের ফেরদৌসের ছেলে পিন্টু (৩৫) ও হেলপার মোনাক্কার ছেলে বিপ্লবকে (১৮) আটক করেন। এদিকে চালের প্রকৃত রহস্য উদঘাটন না করেই গতকাল বৃহস্পতিবার আটককৃত দুই ব্যক্তিকে থানা থেকে ছেড়ে দেয়া হয়।

আত্রাই থানার ওসি বদরুদ্দোজা বলেন, যেহেতু তারা ট্রলি চালক ও হেলপার তাই তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে এবং চালগুলো থানায় জব্দ করে রাখা হয়েছে।

স/অ