বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীসহ বিভিন্ন জলাশয়ে বৃহস্পতিবার সকালে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০১৭-১৮ অর্থ বছরের রাজস্ব অর্থায়নে দেড় লাখ টাকা মূল্যের ৫১৭ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পোনা অবমুক্ত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের পরিচালক (রিজার্ভ) ড. একেএম আমিনুল হক, জেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমান খাঁন, সহকারী কমিশনার (ভূমি) আহসান হাবিব জিতু, রাজশাহী বিভাগীয় মৎস্য সম্প্রসারন কর্মকর্তা সানজিদা খানম, বিভাগীয় মূল্যায়ন কর্মকর্তা শিরিন শিলা, উপজেলা মৎস্য কর্মকর্তা ইরিনা মৌসুমী, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, প্রেসক্লাব সভাপতি মাহাতাব উদ্দিন প্রমুখ।

স/শ










