আত্রাই প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে বন্যার পানিতে ডুবে আলেফ (৯) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চকশিমলা গ্রামে এ ঘটনা ঘটে। আলেফ ওই গ্রামের আলম সরদারের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে আলেফ বাড়িতে খেলাধূলার একপর্যায় বাড়ির পাশেই পানিতে পড়ে যায়। দীর্ঘসময় শিশুটিকে বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে। একপর্যায়ে আলেফের লাশ বন্যার পানিতে ভেসে ওঠে।
এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে তার মা-বাবা এখন পাগলপ্রায়। আলেফের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স/বি










