আত্রাই প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে বানভাসী মানুষের পাশে দাঁিড়য়েছে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সংগঠন পল্লী সমাজ। সোমবার সকালে উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকায় নৌকা নিয়ে বন্যার্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়।
কুমঘাট পল্লী সমাজের সভা প্রধান হাজেরা বেগমের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহসানগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আক্কাছ আলী, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ জিল্লুর রহমান, জেলা ব্যবস্থাপক মোঃ আকছেদ আলী, আত্রাই প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠ সংগঠক রেজাউল করিম সিদ্দিকি প্রমুখ।

স/বি










