সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

সাপাহারে ত্রাণ বিতরণ করলেন এমপি সাধন চন্দ্র মজুমদার

নিউজ ডেস্ক২১ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
সাপাহারে ত্রাণ বিতরণ করলেন এমপি সাধন চন্দ্র মজুমদার

সাপাহার প্রতিনিধি:

নওগাঁর সাপাহার উপজেলা প্রশাসনের উদ্যোগে বেলডাঙ্গা হাফেজিয়া মাদ্রাসায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার নওগাঁ-১ আসনের সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ফাহাদ পারভেজ বসুনীয়া, নওগাঁ জেলা পরিষদের সদস্য বাবু মন্মথ সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ, গোয়ালা ইউপি আওয়ামীলীগের সভাপতি কামারুজ্জামান প্রমুখ।

উপজেলার ৩ টি স্থানে প্রায় ১ হাজার ক্ষতি গ্রস্থদের মাঝে ১০ কেজি চাউল, ১কেজি মসুর ডাল, আধাকেজি লবন ও ২৫০ গ্রাম শরিষার তেল বিতরণ করা হয়।

স/বি