সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

নওগাঁয় বিপৎসীমার ৭৩ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি

নিউজ ডেস্ক২০ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
নওগাঁয় বিপৎসীমার ৭৩ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর ছোট যমুনা নদীর পানি বিপৎসীমার ৭৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ইকরতারা নামক স্থানে ছোট যমুনা নদীর বাঁধ ভেঙ্গে সদর উপজেলার তিলকপুর, বোয়ালিয়া ইউনিয়ন, নওগাঁ পৌসভার পারনওগাঁ, সুলতানপুর এলাকা, পার্শ্ববর্তী বগুড়া’র আদমদিঘী উপজেলার ছাতিয়ানগ্রাম, সান্তাহার এলাকা নতুন করে প্লাবিত হয়েছে।

বন্যা নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত জেলার মোট ১০টি উপজেলায় ৬৬টি ইউনিয়নের ৫শ ১৬টি গ্রাম বন্যা কবলিত হয়েছে। এসব এলাকার ৩ লাখ ৬২ হাজার ৯৫ জন মানুষ পানিবন্দী জীবনযাপন করছে।

এখন পর্যন্ত জেলার ৪১টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৫ হাজার মানুষ বসবাস করছেন। বন্ধ ঘোষণা করা হয়েছে ১২৩টি শিক্ষা প্রতিষ্ঠান। জেলায় মোট ৬৮ হাজার ৫শ ৩৬ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে।

জেলায় প্রায় ৮১ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে ৫৫ হাজার বাড়িঘর সম্পূর্নভাবে এবং ২৬ হাজার বাড়িঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। বন্যায় মোট ১২ জন লোক নিখোঁজ রয়েছে।

নওগাঁ’র জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান জানিয়েছেন বন্যার্তদের ত্রাণ সহযোগিতা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত জেলায় ৩৪৭ মেট্রিক টন চাল এবং ১৫ লক্ষ ২২ হাজার নগদ টাকা বিতরণ করা হয়েছে।

স/বি