সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

মান্দায় ট্রাক উল্টে নিহত ছয়জনের পরিচয় মিলেছে

নিউজ ডেস্ক১৯ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
মান্দায় ট্রাক উল্টে নিহত ছয়জনের পরিচয় মিলেছে

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় বাঁশ বোঝাই উল্টে যাওয়া ট্রাকে নিহতদের পরিচয় পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বিয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান এঘটনায় নিহতরা হলেন, বাগমারা উপজেলার মাড়িয়া গ্রামের আব্দুল মান্নান (৩৮) ও আশরাফ আলী (৩০), হরিপুর গ্রামের সাহেব আলী (৪৫), নওগাঁর বদলগাছি উপজেলার বালুভরা গ্রামের দিপেন্দ্রনাথ সাহা (৪৬) নওগাঁর পাইকপাড়া এলাকার দেলোয়ার হোসেন (৪৮) এবং জয়পুরহাট জেলার জামালপুর এলাকার আমিনুর রহমান (৫২)। নিহতরা সকলেই পান ব্যবসায়ি বলে ওসি জানায়।

উল্লেখ্য, শনিবার সকালে জয়পুরহাট জেলার পাঁচবিবি থেকে রাজশাহীর মোহনপুর হাটে যাচ্ছিল। নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাজীগোবিন্দপুর নামক স্থানে সামনের একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

দুর্ঘটনায় জয়পুরহাট জেলার ধানমন্ডি এলাকার ফজলুর রহমানের ছেলে রায়হান (৩৫) ও নওগাঁর বদলগাছি উপজেলার ইসমাইলপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে সোহল রানা (৪২) সহ আরো চার জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মান্দা হাসপাতালে ভর্তি করা হয়।

 

স/আ