সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

মান্দায় বাঁশ বোঝাই ট্রাক উল্টে নিহত ছয়

নিউজ ডেস্ক১৯ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
মান্দায় বাঁশ বোঝাই ট্রাক উল্টে নিহত ছয়

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর মান্দায় বাঁশ বোঝাই ট্রাক উল্টে ছয় জন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে রাজশাহী নওগাঁ মহাসড়কে হাজিগবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক অবস্থায় কারো নাম ঠিকানা জানা যায়নি।

সকালে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান সিল্কসিটিনিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বাঁশবোঝাই একটি ট্রাক নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল।েএসময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার ধারের পথচারীদের ওপর গিয়ে পড়ে। এরপর ট্রাকে থাকা বাঁশগুলোও কয়েকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। আহতদের মধ্যে অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান।

তিনি আরো বলেন, ট্রাকটি সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ধারনা করা হচ্ছে হাটে কেনা-বেচা করতে আসা লোকজন এগুলো। তবে ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতদের উদ্ধারে কাজ করছে পুলিশ ও স্থানীয়রা।

 

স/আ